মোটর সাইকেল ক্রয়ের জন্য সর্বোচ্চ ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ হিসেবে নিতে পারবেন।
বর্তমানে সুদের হার ৪.০০ শতাংশ। তবে ব্যাংক রেটের পরিবর্তন এর সাথে এটি পরিবর্তন হতে পারে।
বর্তমানে মোটর সাইকেল ঋণের কিস্তি বাবদ ৩২০০ টাকা হারে মাসিক কিস্তি কর্তন করা হয়। তবে যারা নতুন ঋণসীমা ৫,০০,০০০.০০ টাকা গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে ঋণের কিস্তি বাবদ ৫১০০ টাকা বা EMI ক্যালকুলেটরে হিসাবকৃত হারে মাসিক কিস্তি কর্তন করা হবে। ঋণসীমা চাকরীর বয়সসীমা ঋণ সময়সীমার কম থাকলে কিস্তির পরিমাণ বাড়তে পারে। এক্ষেত্রে অ্যাপের ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করুন।