সোনালী ব্যাংক পিএলসি এ চাকুরীরত স্থায়ী কোন কর্মকর্তা-কর্মচারীর চাকুরীর বয়স কমপক্ষে ৫ বছর পূর্ণ হলে এই কর্মসূচীর আওতায় সর্বোচ্চ ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
কর্মচারী গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করে যে সকল কর্মকর্তা/ কর্মচারী তা যথাযথভাবে বিনিয়োগ করেননি তারা এ ঋণ প্রাপ্যের যোগ্য বলে বিবেচিত হবেন না।
কোন কর্মকর্তা/ কর্মাচারী শাস্তিপ্রাপ্ত হলে বা শাস্তির মেয়াদ চলমান থাকলে তারা এ ঋণ প্রাপ্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।
ইতোমধ্যে যে সকল কর্মকর্তা/ কর্মচারী মোটর সাইকেল ঋণ গ্রহণ করেছেন তাদের বিদ্যমান ঋণের মেয়াদ ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তারা নতুন সিলিং অনুযায়ী ঋণ প্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন না।