Limit
জমি ও উন্নয়ন ব্যয় বাদে গণপূর্ত বিভাগের (PWD) অনুমোদিত হার অনুযায়ী প্রস্তাবিত ভবনের প্রাক্কলিত নির্মাণ ব্যয়ের ৭০ : ৩০ ঋণ-ইকুইটি অনুপাতে ব্যক্তি পর্যায়ে আবাসিক গৃহ নির্মাণ ঋণসীমা নির্ধারিত হবে।
- সেমি পাকা বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা।
- ৪ (চার) তলা পাকা বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ ১৫.০০ (পনের) লক্ষ টাকা।
Interest Rate
- ত্রৈমাসিক ভিত্তিতে ৭.০০% হারে সরল সুদ আরোপ ও আদায়যোগ্য।
- প্রধান কার্যালয় হতে সুদের হার পরিবর্তন হলে, নতুন হারে সুদ আরোপ ও আদায়যোগ্য হবে।
Installment
- আলোচ্য খাতে প্রদত্ত ঋণের বিপরীতে কোন সুদ মওকুফ সুবিধা প্রদান করা যাবে না।
ঋণ পরিশোধ সূচী
- ক) Amortized পদ্ধতিতে প্রত্যেক কিস্তির পরিমাণ সমান হবে। ৭.০০% সরল সুদ হারে প্রতি ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা ঋণের মাসিক কিস্তির পরিমাণ নিচের চিত্র অনুযায়ীঃ
- খ) গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী মাস থেকে কিস্তি পরিশোধ শুরু হবে।
- গ) প্রতি মাসের কিস্তি অবশ্যই মাসের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।
- ঘ) ১২টি চেকের মাধ্যমে ১ বছরের কিস্তি আদায়ের পর, পরবর্তী কিস্তি চেক অথবা ব্যাংকের ছাপানো ডিপোজিট স্লিপে দিতে হবে।
- ঙ) ঋণের কিস্তি অগ্রিম পরিশোধ করা যাবে।
- চ) ঋণের মেয়াদ ৯ বা ১২ মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বা ১২ বছর।