Introduction

সিকিউরড ওভার ড্রাফট বা SOD ঋণ বলতে আমরা যা বুঝি, তা হলো ডিপোজিট হিসাবে জমা টাকার বিপরীতে তার একটি অংশকে ঋণ প্রদান করা। এই ঋণ যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই নিরাপদ। ঋণের মেয়াদ ১ বছর। মেয়াদ শেষ হওয়ার পূর্বে পুনরায় ডকুমেন্ট সম্পাদন করে নবায়ন করা যায়। গ্রাহক চাইলে নবায়নের সময় লিমিট পরিবর্তন করতে পারেন।

কন্টিনিয়াস লোনের মত জমা এবং উত্তোলন করা যায়। ঋণ হিসাবের বিপরীতে চেক বই ইস্যু করা যায়। শুধুমাত্র এই ঋণে অনলাইনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন সুবিধা রয়েছে।

এই ঋণটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য যেমন নিরাপদ, তেমনি ঋণ গ্রহীতার জন্য অনিরাপদ। মেয়াদের মধ্যে ঋণ হিসাবটি নবায়ন বা অবসায়ন না করলে, ঋণ গ্রহীতার সংশ্লিষ্ট ডিপোজিট হিসাবটি বন্ধ করে ঋণ হিসাব সমন্বয় করা যায়। এক্ষেত্রে Letter of Authority এবং Letter of Lien ব্যাংকারকে আইনী অধিকার প্রদান করেছে।

ডিপোজিট স্কিম হিসাবের ক্ষেত্রে ১ বছর পূর্ণ না হলে ঋণ প্রদান করা যাবে না।