Limit :
ক. ম্যানুফেকচারিং ও সেবা খাত :
- ১.০. কুটির শিল্প (Cottage Industry):
একজন গ্রাহককে সর্বোচ্চ ১০ (দশ) লক্ষ টাকা ঋণ প্রদান করা যাবে।
- ২.০. মাইক্রো শিল্প (Micro Industry):
ম্যানুফ্যাকচারিং খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা।
সেবা খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা।
- ৩.০. ক্ষুদ্র শিল্প (Small Industry):
ম্যানুফ্যাকচারিং খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ২০ (বিশ) কোটি টাকা।
সেবা খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ৫ (পাঁচ) কোটি টাকা।
- ৪.০. মাঝারি শিল্প (Medium Industry):
ম্যানুফ্যাকচারিং খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ৭৫ (পঁচাত্তর) কোটি টাকা।
সেবা খাতভুক্ত গ্রাহক - সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) কোটি টাকা।
খ. ট্রেডিং/ব্যবসা খাত :
- মাইক্রো উদ্যোগের ক্ষেত্রে - সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা।
- ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে - সর্বোচ্চ ৫ (পাঁচ) কোটি টাকা।
Interest Rate :
সোনালী ব্যাংক পিএলসি এর সর্বশেষ সার্কুলার অনুযায়ী কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প/ উদ্যোক্তা বা SME ঋণের আওতায় প্রকল্প ও চলতি মূলধন হিসেবে গৃহীত ঋণের সুদ হার হবে ১৩.২৫%।
- মেয়াদী প্রকল্প ঋণ: সর্বোচ্চ ৫ বৎসর (প্রকল্পের প্রকৃতি অনুযায়ী মেয়াদ শিথিলযোগ্য)।
- চলতি মূলধন/ট্রেডিং ঋণ: ০১ বৎসর, বৎসরান্তে নবায়নযোগ্য।
ঋণ ইকুইটি অনুপাতঃ
- মেয়াদী ঋণ - ৭০ : ৩০
- চলতি মূলধন/ট্রেডিং ঋণ - ৭৫ : ২৫
ঋণ পরিশোধের পদ্ধতিঃ
- মেয়াদী প্রকল্প ঋণ: সমান ত্রৈমাসিক কিস্তিতে (সুদ ও আসল)।
- ট্রেডিং/চলতি মূলধন ঋণ: দৈনন্দিন বিক্রয়লব্ধ আয় বা মেয়াদের মধ্যে এককালীন পরিশোধ।
Installment :
মেয়াদী এসএমই ঋণের ক্ষেত্রে বর্তমান সুদ হারে কিস্তি নির্ধারণের জন্য অ্যাপের ইএমআই (EMI) ক্যালকুলেটর ব্যবহার করুন।