Introduction
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প/উদ্যোগের সংজ্ঞা সংশোধনপূর্বক জাতীয় শিল্পনীতি ২০১৬ অনুযায়ী এসএমই খাতের ঋণ সীমা ও শর্তাবলী পুনঃনির্ধারণ করা হয়েছে।
এসএমই ঋণের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো সহায়ক জামানতের প্রয়োজন নেই। শুধুমাত্র একজন গ্রহণযোগ্য ব্যক্তির ব্যক্তিগত জামানত দিতে হবে।
মহিলা উদ্যোক্তাদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত কোনো জামানত প্রয়োজন নেই।
ক. ম্যানুফেকচারিং ও সেবা খাত:
১.০. কুটির শিল্প (Cottage Industry):
- জমি ও কারখানা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার নিচে।
- সর্বোচ্চ ১৫ জন কর্মচারী।
- সর্বোচ্চ ঋণ সীমা ১০ লক্ষ টাকা।
২.০. মাইক্রো শিল্প (Micro Industry):
- ম্যানুফ্যাকচারিং: ১০-৭৫ লক্ষ টাকা স্থায়ী সম্পদ, ১৬-৩০ জন শ্রমিক।
- সেবা: ১০ লক্ষ টাকার নিচে বা সর্বোচ্চ ১৫ জন শ্রমিক।
- সর্বোচ্চ ঋণ: ম্যানুফ্যাকচারিং - ১ কোটি, সেবা - ২৫ লক্ষ টাকা।
৩.০. ক্ষুদ্র শিল্প (Small Industry):
- ম্যানুফ্যাকচারিং: ৭৫ লক্ষ - ১৫ কোটি টাকা বা ৩১-১২০ জন শ্রমিক।
- সেবা: ১০ লক্ষ - ২ কোটি টাকা বা ১৬-৫০ জন শ্রমিক।
- সর্বোচ্চ ঋণ: ম্যানুফ্যাকচারিং - ২০ কোটি, সেবা - ৫ কোটি টাকা।
৪.০. মাঝারি শিল্প (Medium Industry):
- ম্যানুফ্যাকচারিং: ১৫-৫০ কোটি টাকা বা ১২১-৩০০ জন শ্রমিক (শ্রমঘন শিল্পে ১০০০ পর্যন্ত)।
- সেবা: ২-৩০ কোটি টাকা বা ৫১-১২০ জন শ্রমিক।
- সর্বোচ্চ ঋণ: ম্যানুফ্যাকচারিং - ৭৫ কোটি, সেবা - ৫০ কোটি টাকা।
খ. ট্রেডিং/ব্যবসা খাত:
-
মাইক্রো উদ্যোগ: ১০ লক্ষ টাকার নিচে স্থায়ী সম্পদ, ১৫ জন শ্রমিকের নিচে, বার্ষিক টার্নওভার ১ কোটি টাকার নিচে।
-
ক্ষুদ্র উদ্যোগ: ১০ লক্ষ - ২ কোটি টাকা স্থায়ী সম্পদ, ১৬-৫০ জন শ্রমিক, টার্নওভার ১-১২ কোটি টাকা।
- ট্রেডিং খাতে মাইক্রো উদ্যোগের ঋণসীমা সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা।
- ক্ষুদ্র উদ্যোগের ঋণসীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা।
- মাইক্রো ও ক্ষুদ্র ছাড়া অন্যান্য ট্রেডিং উদ্যোগ এসএমই আওতায় নয়।
সূত্রঃ এসএমইএসপিডি সার্কুলার নং-২, ২৯ জুন ২০১৭ খ্রীষ্টাব্দ