আবেদনকারীর (নারী/পুরুষ) বাস্তব অভিজ্ঞতা প্রাধান্য পাবে। অনিয়মিত ও খেলাপী গ্রাহকগণ এই কর্মসূচীর আওতায় ঋণের জন্য অযোগ্য বিবেচিত হবেন। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এক্ষেত্রে শাখা কর্তৃক উদ্যোক্তা/ ঋণগ্রহীতা নির্বাচনে আবেদনকারীর পূর্ব ব্যবসায়িক বাস্তব অভিজ্ঞতা, অতীত/বর্তমান ব্যবসায়িক পারফরমেন্স, অতীত/বর্তমান ব্যবসার অনুকূলে কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গৃহীত হয়ে থাকলে উক্ত ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধিত হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে নিশ্চিত হয়ে উদ্যোক্তা নির্বাচন করতে হবে। অর্থাৎ উদ্যোক্তা/আবেদনকারীর অতীত ঋণ (যদি থাকে) পরিশোধের স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। নতুন উদ্যোক্তার ক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্যোক্তার গ্যাস বিল, পানির বিল, বৈদ্যুতিক বিল অর্থাৎ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের প্রামাণিক কাগজপত্র যাচাই করে উদ্যোক্তা নির্বাচন করতে হবে।
ক্ষুদ্র ব্যবসা ঋণ প্রকল্পের আওতায় প্রতিটি (নন-এসএমই হিসেবে প্রদানকৃত) হিসাবের সিএল রিপোর্ট হবে CL4(VI) এ।
তবে এসএমই হিসেবে প্রদান করা হলে এবং সিবিএস-এ এসএমই কোডে রিপোর্ট করা হলে তার সিএল রিপোর্ট হবে CL4(I) এ।