Limit :

ফসল উৎপাদনের জন্য একজন কৃষককে সর্বোচ্চ ১৫ বিঘা (৫ একর বা ২ হেক্টর) জমি চাষাবাদের জন্য ফসল উৎপাদনের ঋণ নিয়মাচারে বর্ণিত নির্ধারিত হারে ঋণ বিতরণ করা যাবে। উল্লিখিত পরিমাণের চেয়ে বৃহদায়তন জমি চাষাবাদের জন্য কৃষি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজেদের ঋণ নিয়মাচার ও প্রচলিত শর্তানুযায়ী ঋণ আবেদন বিবেচনা করতে পারবে। এছাড়া পল্লী অঞ্চলে আয়—উৎসারী কর্মকান্ডের জন্য সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা যাবে।

Interest Rate :

কৃষি ঋণের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প ঋণের সুদহার নিম্নরূপঃ

ক্রঃ নং ঋণ ও অগ্রিমের খাত সুদের হার
কৃষি ঋণের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প ঋণঃ
বিশেষ কৃষি ঋণ কর্মসূচীঃ
ক) ডাল, মসলা, তৈলবীজ ও ভুট্টা ব্যতীত অন্যান্য ফসল ১২.২৫%
খ) ডাল, মসলা, তৈলবীজ ও ভুট্টার ক্ষেত্রে ৪.০০%
ইক্ষু উৎপাদন ঋণ (মিল এলাকায়) ১২.২৫%
পুকুরে মৎস্য চাষ ও চিংড়ি চাষ কর্মসূচী ১২.২৫%
বিশেষ বিনিয়োগ কর্মসূচী
(পশু পালন, দুগ্ধ খামার, মৎস্য ও হাঁস-মুরগীর খামার)
১২.২৫%
কলা চাষ ও পানের বরজ ১২.২৫%
কৃষি খামার ঋণ কর্মসূচী
(সাবেক কৃষিজ শিল্প) {মৎস্য/চিংড়ি, হাঁস মুরগীর খামার, গরু মোটা তাজাকরণ, মৎস্য/পোল্ট্রি/ চিংড়ি হ্যাচারী এবং এগ্রো কমপ্লেক্স বা কম্পোজিট প্রকল্প (যেমন হাঁস-মরুগী, মৎস্য, ডেইরী ও মৎস্য/পোল্ট্রি ফিড তৈরী ইত্যাদি সমন্বিত প্রকল্প)}
১২.২৫%
শস্য বহির্ভূত কৃষি এবং অকৃষি খাতে বিনিয়োগ কর্মসূচী ১২.২৫%
সার ডিলার ঋণ ১২.২৫%
ফার্মিং এন্ড অফ ফার্মিং
(সনাতন চিংড়ি চাষ, লবণ চাষ, উদ্যান উন্নয়ন, পল্লী পরিবহন, হালের গরু-মহিষ, কলা চাষ, হাঁস-মরুগীর খামার স্থাপন, তামাক, নার্সারী ও দুগ্ধ খামার স্থাপন)
১২.২৫%
১০ সামাজিক বনায়ন ১২.২৫%
১১ কৃষি ঋণ (রাঙ্গামাটি পার্বত্য জেলাসমূহের জন্য)-উপজাতীয়, অ-উপজাতীয় ও সংস্থা নির্বিশেষে ৫.০০%