সরকারী, আধা-সরকারী, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানী, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত ট্রেনিং ইনস্টিটিউট/ গবেষনা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত এনজিও, আন্তর্জাতিক প্রতিষ্ঠান/ বহুজাতিক কোম্পানীতে চাকুরীরত এ দেশের জাতীয় পরিচয়পত্রধারী নিবাসী কর্মকর্তাগণ এবং বেসরকারী ব্যাংক বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী এবং বিভিন্ন ডিপোজিট স্কীম/স্থায়ী আমানত রশিদ/ ওয়েজ আর্নাস ডেভেলপমেন্ট বন্ড/ আইসিবি ইউনিট সার্টিফিকেটধারীগণ পার্সোনাল ঋণ প্রকল্পের আওতায় ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর বা চাকুরীর মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত।