প্রয়োজনীয় কাগজপত্র
একজন কাস্টমার জেনারেল হাউস বিল্ডিং ঋণ গ্রহণের জন্য আসলে যে সমস্ত কাগজপত্র বা ঋণ সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রয়োজন তা হলোঃ
- NID ফটোকপি
- পাসপোর্ট/জন্ম সনদ/চেয়ারম্যান বা কমিশনার সনদের ফটোকপি (যাতে স্থায়ী ঠিকানা বোঝা যায়)
- পাসপোর্ট সাইজের ছবি
- ঋণ গ্রহীতার Valid মোবাইল নম্বর
- সংশ্লিষ্ট শাখায় সচল চলতি হিসাবের ৬ মাসের সন্তোষজনক বিবরণী
- নির্ধারিত ফরম্যাটে ঋণ গ্রহীতার বায়োডাটা
- আয়কর প্রত্যয়ন পত্র
- Second Succession List
যে জমিতে বিল্ডিং নির্মিত হবে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
- হালনাগাদ খাজনা রশিদ
- বিএস মিউটেশন খতিয়ান (ডিসিআর সহ)
- আরএস খতিয়ান (পিএস থাকলে সেটিও)
- টাইটেল ডীড সহ সকল বায়া দলিলের কপি
- তল্লাশী রশিদসহ দায়মুক্তি সনদ (NEC)
- পৈত্রিক এজমালী সম্পত্তি হলে রেজিস্টার্ড পার্টিশন ডিডের কপি
- বিএস ও আরএস মৌজা ম্যাপ
- ডেভেলপমেন্ট অথরিটির প্ল্যান (নকশা ও অনুমোদনপত্র)
- ট্রেস ম্যাপ
- সয়েল টেস্ট রিপোর্ট
- সরকারি প্লট হলে মূল বরাদ্দ পত্র, দখল হস্তান্তর পত্র, মূল লীজ দলিল এবং বন্ধক প্রদানের অনুমতিপত্র