জমি ও উন্নয়ন ব্যয় বাদে গণপূর্ত বিভাগের (PWD) অনুমোদিত হার অনুযায়ী প্রস্তাবিত ভবনের প্রাক্কলিত নির্মাণ ব্যয়ের ৭০:৩০ ঋণ-ইক্যুইটি অনুপাতে ব্যক্তি পর্যায়ে আবাসিক গৃহ নির্মাণ ঋণসীমা নির্ধারিত হবে। তবে, বাংলাদেশ ব্যাংকের ০১ জানুয়ারী ২০১৫ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০১ মোতাবেক ব্যক্তি পর্যায়ে আবাসিক গৃহ নির্মাণ ঋণের সর্বোচ্চ সীমা ছিল ১.২০ কোটি টাকা। তবে সোনালী ব্যাংক লিমিটেড-এর ০৩ মে ২০২১ এর পরিপত্র নং-১৭ মোতাবেক ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২.০০ কোটি টাকা।
| ক্রমিক নং | এলাকার নাম | ঋণের সর্বোচ্চ সিলিং এর পরিমান | ইক্যুইটির পরিমাণ |
|---|---|---|---|
| ১. | ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অতি উন্নত এলাকাঃ গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, লালমাটিয়া আ/এ, ডিওএইচএস (মহাখালী, বারিধারা, বনানী, মিরপুর) এবং চট্টগ্রামের খুলশী আ/এ, আগ্রাবাদ ও চট্টগ্রাম সিডিএ আ/এ। | ২০০.০০ লক্ষ টাকা | প্রাক্কলিত নির্মাণ ব্যয়ের ৩০% |
| ২. | ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অন্যান্য উন্নত এলাকা। | ১৫০.০০ লক্ষ টাকা | |
| ৩. | দেশের অন্যান্য বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন এবং সাভার পৌরসভা এলাকা। | ১০০.০০ লক্ষ টাকা | |
| ৪. | অন্যান্য জেলা সদর। | ৮০.০০ লক্ষ টাকা |
আলোচ্য খাতের ঋণের উপর ত্রৈমাসিক ভিত্তিতে ১২.৫০% হারে চক্রবৃদ্ধি সুদ আরোপ ও আদায়যোগ্য। এই হারে সুদ বিদ্যমান ঋণের ওপরও প্রযোজ্য হবে। প্রধান কার্যালয় হতে সুদের হার পরিবর্তিত হলে তা কার্যকর হবে।
৬টি কিস্তি খেলাপি হলে খেলাপি কিস্তির উপর অতিরিক্ত ২.০০% সুদ আরোপযোগ্য হবে।
ঋণ খেলাপি হলে ব্যাংক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই ঋণে সুদ মওকুফ সুবিধা থাকবে না।
ক) Amortized পদ্ধতিতে প্রত্যেক কিস্তির পরিমাণ সমান হবে। ১২.৫০% হারে প্রতি ১,০০,০০০ টাকার কিস্তি নিম্নরূপ:
| ক্রমিক নং | ঋণের পরিমাণ | ঋণের মেয়াদ | গ্রেস পিরিয়ড | কিস্তির পরিমাণ |
|---|---|---|---|---|
| ০১. | ১০০০০০.০০ (গৃহ নির্মাণ) | ২০ বছর (গ্রেস পিরিয়ডসহ) | ১ বছর ০৬ মাস | ১৩৫২.০০ টাকা |
| ০২. | ১০০০০০.০০ (ফ্ল্যাট ক্রয়) | ২০ বছর (গ্রেস পিরিয়ডসহ) | ০৬ মাস | ১১৪৮.০০ টাকা |