প্রয়োজনীয় কাগজপত্র
মুক্তিযোদ্ধা ঋণের ক্ষেত্রে যে সমস্ত কাগজপত্র বা ঋণ সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রয়োজন তা হলো:
- NID এর ফটোকপি
- পাসপোর্ট/জন্ম সনদ/ চেয়ারম্যান সনদ/ কমিশনার সনদের ফটোকপি (যার মাধ্যমে স্থায়ী ঠিকানা জানা যাবে)
- মুক্তিযোদ্ধা সনদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী অথবা চেয়ারম্যান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষর থাকতে হবে (পরিপত্র নং ৭০৭)
- পাসপোর্ট সাইজের ছবি
- যিনি জামিনদাতা হবেন, তারও উপরোক্ত (১-৪ নম্বর পর্যন্ত) সব ডকুমেন্ট লাগবে
- ঋণগ্রহীতা ও জামিনদাতা উভয়ের Valid মোবাইল নম্বর থাকতে হবে
- ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ ঋণগ্রহীতার নিকট থেকে সম্পূর্ণ ঋণসীমার জন্য স্বাক্ষরযুক্ত একটি তারিখ বিহীন চেক এবং Memorandum of Cheque Deposit নিতে হবে
- হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি
- মুক্তিযোদ্ধা ভাতা গ্রহীতা হিসেবে প্রমাণপত্র (শাখার ভাতা প্রদানকারী কর্মকর্তা বা ব্রাঞ্চ ম্যানেজার কর্তৃক সত্যায়িত)
- ক্লীন সিআইবি রিপোর্ট (ঋণগ্রহীতা ও জামিনদাতা উভয়ের জন্য)