সোনালী ব্যাংকের যে শাখা থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয় শুধুমাত্র সেই শাখা উক্ত মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ ১০.০০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবেন। বাজেট/বরাদ্দ নেই অজুহাতে কোন মুক্তিযোদ্ধাকে ঋণ বিতরণ থেকে বঞ্চিত করা যাবে না। মুক্তিযোদ্ধা ঋণের ক্ষেত্রে কোন বয়সসীমা নির্ধারিত নেই।

Interest Rate :

বর্তমানে সুদের হার ৭.০০ % (সরল সুদ)। কিস্তির পরিমাণ সার্কুলার মোতাবেক আদায়যোগ্য। ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ ০১ (এক) থেকে ০৮ (আট) বৎসর পর্যন্ত ঋণের কিস্তি প্রদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Installment :

বর্তমানে ৭% সরল সুদে নিম্নোক্ত হারে কিস্তি জমা দেয়া যাবে:

ঋণসীমা পরিশোধযোগ্য মাসিক কিস্তির পরিমাণ (টাকায়)
৯ কিস্তিতে ২১ কিস্তিতে ৩৩ কিস্তিতে ৪৫ কিস্তিতে ৫৭ কিস্তিতে ৬৯ কিস্তিতে ৮১ কিস্তিতে ৯৩ কিস্তিতে
১০০০০০ ১১৬৩১ ৫১৫২ ৩৩৮৫ ২৫৬১ ২০৮৩ ১৭৭২ ১৫৫২ ১৩৯০
২০০০০০ ২৩২৬২ ১০৩০৪ ৬৭৭০ ৫১২২ ৪১৬৬ ৩৫৪৪ ৩১০৪ ২৭৮০
৩০০০০০ ৩৪৮৯০ ১৫৪৫৩ ১০১৫২ ৭৬৭৮ ৬২৪৭ ৫৩১২ ৪৬৫৫ ৪১৬৭
৪০০০০০ ৪৬৫২০ ২০৬০৪ ১৩৫৩৭ ১০২৩৮ ৮৩২৮ ৭০৮৪ ৬২০৭ ৫৫৫৭
৫০০০০০ ৫৮১৪৯ ২৫৭৫৫ ১৬৯২০ ১২৭৯৮ ১০৪১০ ৮৮৫৪ ৭৭৫৮ ৬৯৪৬
৬০০০০০ ৬৯৭৭৯ ৩০৯০৬ ২০৩০৪ ১৫৩৫৬ ১২৪৯৩ ১০৬২৫ ৯৩১০ ৮৩৩৫
৭০০০০০ ৮১৪০৮ ৩৬০৫৭ ২৩৬৮৮ ১৭৯১৬ ১৪৫৭৪ ১২৩৯৫ ১০৮৬১ ৯৭২৪
৮০০০০০ ৯৩০৩৮ ৪১২০৭ ২৭০৭২ ২০৪৭৫ ১৬৬৫৬ ১৪১৬৫ ১২৪১২ ১১১১২
৯০০০০০ ১০৪৬৬৮ ৪৬৩৫৮ ৩০৪৫৬ ২৩৩০৪ ১৮৭৩৮ ১৫৯৩৬ ১৩৯৬৪ ১২৫০০
১০০০০০০ ১১৬২৯৭ ৫১৫০৯ ৩৩৮৪০ ২৫৫৯৪ ২০৮২০ ১৭৭০৬ ১৫৫১৫ ১৩৮৯০