স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের মহান ও গৌরবোজ্জল অবদান বিবেচনায় সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচির নীতিমালা সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক অনুমোদিত হয়েছে। এটি সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মেয়াদী ঋণ। বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ডে ঋণ প্রদানের মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন সাধন এবং সর্বোপরি Corporate Social Responsibility (CSR) এর আওতায় সামাজিক দায়িত্ব পালন করাই এ ঋণের উদ্দেশ্য।