আমাদের যেসকল ছাত্র/ছাত্রীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের অনেকেরই দাবী ছিল তাদের জন্য যেন সোনালী ব্যাংকে একটা স্টুডেন্ট একাউন্ট খোলার ব্যবস্থা নেয়া হয়। তাদের সেই আগ্রহের প্রতি সাড়া দিয়ে ‘স্টুডেন্ট সেভিংস একাউন্ট’ নামে নতুন একটি আমানত প্রোডাক্ট চালু করেছে সোনালী ব্যাংক লিমিটেড।
বৈশিষ্ট্যসমূহ :
- ১৮ বছর থেকে ২৩ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী খুব সহজেই এই একাউন্টটি খুলতে পারবেন।
- মাত্র ২০০ টাকা জমা দিয়ে হিসাব খোলার সুযোগ।
- মাত্র ২০০ টাকা ন্যূনতম স্থিতি।
- মাত্র ২০০ টাকা বাৎসরিক চার্জ এর বিনিময়ে ডেবিট কার্ড সুবিধা।
- কোনো ধরনের মেনটেনেন্স চার্জ নেই।
- ২৩ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিভাবে সঞ্চয়ী হিসাবে রূপান্তর করার সুযোগ।