স্বল্প আয়ের জনগণের সঞ্চয়ী অভ্যাস, সোনালী ব্যাংকে আমানত স্কীম খোলার বিষয়ে সাধারণ জনগণের আস্থা ও আগ্রহ, ম্যাচুরিটি মিসম্যাচ, সর্বোপরি স্থিতিশীল আমানত গড়ে তোলার লক্ষ্যে মাসের যেকোন সময়ে যেকোন পরিমাণ টাকা জমা করার সুযোগ প্রদান করে এই স্কীম চালু করা হয়।

১. স্কীমের মেয়াদ

৫ বা ১০ বছর।

২. মুনাফার হার

সঞ্চয়ী হিসাবের বিদ্যমান মুনাফা হারের (বর্তমানে ২.৫০%) অতিরিক্ত ৩% হারে মাসিক জমার উপর অর্ধবার্ষিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে। প্রতি মাসের দশ তারিখ ভিত্তিক স্থিতির উপর মাসিক প্রডাক্ট হিসাব করা হয়। মুনাফার উপর প্রচলিত উৎসকর এবং নির্ধারিত হারে আবগারী শুল্ক কর্তন করা হবে।

৩. প্রাথমিক জমা

নূন্যতম ১০০০/- টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে।

৪. মাসিক জমার পরিমাণ

মাসের যে কোন সময় যে কোন পরিমাণ টাকা হিসাবে জমা করতে পারবেন। তবে ছয় মাসে ন্যূনতম ৫০০/- টাকা জমা করতে হবে। অন্যথায় হিসাবটি বন্ধ হয়ে যাবে।

৫. হিসাব খোলার যোগ্যতা

১৮ বছর বা তদুর্ধব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যেকোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক এর যে কোন শাখায় এ হিসাব খোলতে পারবেন। শুধুমাত্র ব্যক্তি নামে উক্ত হিসাব খোলা যাবে। একনামে একাধিক হিসাব খোলা যাবেনা। কোন প্রতিষ্ঠানের নামেও এ হিসাব খোলা যাবে না।

৬. হিসাব বিবরণী

প্রতি বছর জানুয়ারী/ জুলাই মাসে একবার কোন চার্জ ছাড়া হিসাবের বিবরণী প্রদান করা হবে। অন্যান্য সময় প্রচলিত হারে ফি প্রদান করতে হবে।

৭. নমিনী মনোনয়ন

আমানত কারী এক বা একাধিক ব্যক্তিকে তদীয় হিসাবের নমিনী নিযুক্ত করতে পারবেন।

৮. মেয়াদোত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ / মৃত্যু

আমানতকারী ইচ্ছা করলে যেকোন সময় সংশ্লিষ্ট শাখা প্রধান বরাবর আবেদন করে স্বীয় হিসাব বন্ধ করতে পারবেন। তবে ন্যূনতম ৬ মাস পূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে কোন মুনাফা প্রদান করা হবেনা। ৬ মাস পর মেয়াদোর্ত্তীণের পূর্ব পর্যন্ত চলমান সঞ্চয়ী হিসাবের অতিরিক্ত ১% হারে মুনাফা প্রদান করা হবে।

৯. ঋণসুবিধা

এ হিসাবের মেয়াদ কমপক্ষে ২ বছর পূর্ণ হলে এর বিপরীতে ঋণ সুবিধা গ্রহণ করা যাবে। হিসাবের স্থিতির সর্বোচ্চ ৮০% ঋণ প্রদান করা হবে। বিদ্যমান মুনাফা হারের ৩% বেশি সুদ আরোপ করা হবে। ঋণের প্রকৃতি হবে ওভারড্রাফট।

১০. বিশেষ নির্দেশাবলী

ক. এ হিসাবের বিপরীতে কোন চেক বই ইস্যু/ প্রদান করা হবে না।

খ. আমানত কারীর মৃত্যুর পর হিসাব চালু রাখা যাবে না।

গ. কোন অবস্থাতেই হিসাবের মেয়াদ পরিবর্তন যোগ্য নয়।

ঘ. সরকার নির্ধারিত সকল চার্জ হিসাবধারীর নিকট থেকে আদায়যোগ্য।