অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখার নিমিত্ত ছাত্র/ছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় আনা হলে দেশের
Financial Inclusion বৃদ্ধি পাবে এবং তারা আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
আগামী প্রজন্মের কাছে ব্যাংকিং কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ খুলে দিতে পারলে ধীরে ধীরে পরবর্তীতে এরাই হবে আস্থাশীল গ্রাহক।
ভবিষ্যতে জাতির কর্ণধার হিসেবে জাতিকে যারা এগিয়ে নেবে তারাই গ্রাহক হিসেবে ব্যাংকের অগ্রগতিতে ভূমিকা রাখবে।
এ লক্ষ্যকে সামনে রেখে স্কুল ব্যাংকিং স্কীম (SBS) নামে একটি স্কীম চালু করা হয়েছে।
স্কুল ব্যাংকিং স্কীম (SBS) এর বৈশিষ্ট্য :
- অর্ধবার্ষিক ভিত্তিতে ৩.৫০ % হারে মুনাফা প্রদান।
- ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা নেই। তবে সরকারী নিয়মানুযায়ী উৎসকর এবং আবগারী শুল্ক কর্তন করা যাবে।
- হিসাব খোলার সময় ন্যূনতম ১০০ টাকা জমা দিতে হবে এবং পরবর্তীতে যে কোন পরিমাণ অর্থ জমা নেয়া যাবে।
- চার্জ ব্যতিত স্বাভাবিক চেক বই ইস্যু করা যাবে। তবে MICR চেক এর জন্য প্রযোজ্য চার্জ আদায় করা যাবে।
- হিসাবটি যৌথ হিসাব হবে।
হিসাব খোলার পদ্ধতি ও নিয়মাবলীঃ
- ০৬ বছর হতে ১৮ বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা এ স্কীমের আওতায় হিসাব খুলতে পারবে। হিসাবটি যেহেতু নাবালক হিসাব সেহেতু একজন বৈধ অভিভাবকের সাথে এ হিসাব খুলতে হবে।
- ছাত্র/ছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হলে অভিভাবকের সম্মতিক্রমে এককভাবে হিসাব পরিচালনা করা যাবে।
- হিসাব খোলার সময় হিসাবধারী এবং হিসাব পরিচালনাকারী উভয়ের যথাযথ KYC নিশ্চিত করা হবে। জন্ম সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র, বা বেতন রশিদের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য।
- নমিনীবিহীন কোন হিসাব খোলা যাবে না। আমানতকারীর জীবদ্দশায় নমিনীর মৃত্যু হলে পুনরায় নমিনী নিয়োগ করতে হবে।
হিসাবধারীর অর্থের উৎসঃ
- হিসাবে জমাকৃত অর্থের উৎসের আইনগত বৈধতার বিষয়ে প্রমাণক সংগ্রহ ও সম্পাদিত লেনদেন সে প্রেক্ষিতে যৌক্তিক হতে হবে।
এটিএম কার্ডঃ
- হিসাবধারীর প্রয়োজন হলে শুধুমাত্র এটিএম ডেবিট কার্ড ইস্যু করা হবে। এতে মাসিক উত্তোলনসীমা সর্বোচ্চ ২০০০/- টাকা। অভিভাবকের অনুরোধে সর্বোচ্চ ৫০০০/- টাকা পর্যন্ত বর্ধিত করা যাবে।
- SMS Transaction Alert অভিভাবকের মোবাইলে যাবে।
অন্যান্য নিয়মাবলীঃ
- অন্যান্য সকল হিসাবের মতো স্কুল ব্যাংকিং হিসাবেও বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান প্রযোজ্য হবে।
- হিসাবধারীর বয়স ১৮ বছর পূর্ণ হলে সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হবে।
- রূপান্তরের পূর্বে KYC ও TP সম্পাদন করতে হবে। বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত উত্তোলনযোগ্য নয়।