ক) হিসাবের মেয়াদকাল :
- ৪ (চার) বছর থেকে ২০(বিশ) বছর
খ) মাসিক কিস্তির পরিমাণ :
- নিচের তালিকা মোতাবেক ৪ (চার) বছর থেকে ২০(বিশ) বছর মেয়াদী বিভিন্ন কিস্তি
গ) সুদের হার :
- বার্ষিক ৬.০০ % থেকে ৭.০০ % (চক্রবৃদ্ধি হারে)
ঘ) কিস্তি প্রদানের তারিখ :
- প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোন সময় দেয়া যাবে
ঙ) হিসাব খোলার নিয়মাবলী :
- ১৮বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে।
- হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে।
- নমিনী বাধ্যতামূলক।
চ) কিস্তি খেলাপী হলে :
- মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে পরবর্তী মাসের নির্ধারিত তারিখের মধ্যে প্রতিটি খেলাপি কিস্তির জন্য শতকরা মাসিক ২.০০ টাকা হারে জরিমানা প্রদান স্বাপেক্ষে হিসাবটি নিয়মিত করা যাবে। ২ মাস পর্যন্ত গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
- একাধিক্রমে কোন হিসাবের মাসিক কিস্তি ২ মাসের অধিক এবং ৬ মাস পর্যন্ত খেলাপি হলে হিসাবটি চালু রাখার জন্য গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত হারে (শতকরা মাসিক ২.০০ টাকা) জরিমানাসহ পুনঃচালুকরণ ফি ২৫০.০০ টাকা প্রদান স্বাপেক্ষে হিসাবটি গ্রাহক পুনরায় নিয়মিত করতে পারবেন।
- জরিমানার টাকা গ্রাহকের হিসাবে জমা করতে হবে এবং পুনঃচালুকরন ফি শাখার কমিশন হিসাবে জমা করতে হবে। কমিশন এর উপর ভ্যাট আদায়যোগ্য।
- একাধিক্রমে ৬ মাসের অধিক কিস্তি জমাদানে ব্যর্থ হলে হিসাবটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।
জ) মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে :
গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় সংশ্লিষ্ট শাখা বরাবর লিখিত আবেদন করিয়া স্বীয় হিসাব বন্ধ করতে পারবেন এবং নিম্নোক্ত নিয়মাবলী পরিপালনযোগ্য হবে :
- হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছর পর্যন্ত ৪ % হারে সরল মুনাফাসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৫ % হারে সরল মুনাফাসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৫(পাঁচ) বছরের অধিক কিন্তু ১০(দশ) বছরের কম হলে ৬ % হারে সরল মুনাফাসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ১০(দশ) বছরের বেশি, কিন্তু ২০ (বিশ) বছরের কম হলে ৬.৫০ % হারে সরল মুনাফাসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
ঝ) ঋণসুবিধা :
- এই স্কীমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা ৩.০০ % বেশি, তবে সর্বোচ্চ ১৩.২৫ %। এই ঋণে কোন ধরনের Installment ধার্য্য নেই। ঋণের মেয়াদ ১ বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ ১ বছরের কম থাকে, তবে ঋণের মেয়াদও তাই হবে।
ঞ) বোনাস সুবিধা :
- এই স্কীমে কোন ধরনের বোনাস সুবিধা নেই।
বর্তমান সুদ হার ৬ থেকে ৭.০০ % হিসাবে নিম্নোক্ত প্রক্রিয়ায় মেয়াদ পূর্তীতে হিসাব ধারী সুদ-আসল সহ উল্লিখিত পরিমাণ অর্থ প্রাপ্য হবেন :
- নিয়মানুযায়ী প্রদেয় সুদ হতে Source Tax এবং সংশ্লিষ্ট হিসাব হতে Excise Duty কর্তন করা হবে।
এসবিএমএস হিসাবের কিস্তি চার্ট
| সময়কাল (বছর) |
প্রদেয় সুদহার |
বিবরণ |
টাকা |
| ৪ |
৬.০০ % |
মাসিক কিস্তি |
১৮,৪৫৫ |
| মূল টাকা |
৮,৮৫,৮৪০ |
| প্রদত্ত মুনাফা |
১,১৪,১৬০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ৫ |
৬.০০ % |
মাসিক কিস্তি |
১৪,৩২৫ |
| মূল টাকা |
৮,৫৯,৫০০ |
| প্রদত্ত মুনাফা |
১,৪০,৫০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ৬ |
৬.০০ % |
মাসিক কিস্তি |
১১,৫৭৫ |
| মূল টাকা |
৮,৩৩,৪০০ |
| প্রদত্ত মুনাফা |
১,৬৬,৬০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ৮ |
৬.০০ % |
মাসিক কিস্তি |
৮,১৬০ |
| মূল টাকা |
৭,৮৩,৩৬০ |
| প্রদত্ত মুনাফা |
২,১৬,৬৪০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ৯ |
৬.৫০ % |
মাসিক কিস্তি |
৬,৮৬৫ |
| মূল টাকা |
৭,৪১,৪২০ |
| প্রদত্ত মুনাফা |
২,৫৮,৫৮০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ১০ |
৬.৫০ % |
মাসিক কিস্তি |
৫,৯৭০ |
| মূল টাকা |
৭,১৬,৪০০ |
| প্রদত্ত মুনাফা |
২,৮৩,৬০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ১২ |
৬.৫০ % |
মাসিক কিস্তি |
৪,৫০০ |
| মূল টাকা |
৬,৪৮,০০০ |
| প্রদত্ত মুনাফা |
৩,৫২,০০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ১৪ |
৬.৫০ % |
মাসিক কিস্তি |
৩,৭০০ |
| মূল টাকা |
৬,২১,৬০০ |
| প্রদত্ত মুনাফা |
৩,৭৮,৪০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ১৫ |
৭.০০ % |
মাসিক কিস্তি |
৩,২০০ |
| মূল টাকা |
৫,৭৬,০০০ |
| প্রদত্ত মুনাফা |
৪,২৪,০০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |
| ২০ |
৭.০০ % |
মাসিক কিস্তি |
১,৯৬০ |
| মূল টাকা |
৪,৭০,৪০০ |
| প্রদত্ত মুনাফা |
৫,২৯,৬০০ |
| মোট প্রাপ্য |
১০,০০,০০০ |