ব্যাংকের দীর্ঘ মেয়াদী আমানতের পরিমাণের ধারাবহিকতা/আমানতের ভিত্তি সুদৃঢ় করা ও দেশের সর্বস্তরের জনগণকে অধিকতর সঞ্চয় সুবিধা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরির লক্ষ্যে ০৭ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮১৬তম সভার অনুমোদনক্রমে "সোনালী লাখপতি ডিপোজিট স্কিম (Sonali Lakhpoti Deposit Scheme)" নামে একটি নতুন ডিপোজিট স্কিম চালু করা হয়েছে।
ক) হিসাবের মেয়াদকাল :
খ) মাসিক কিস্তির পরিমাণ :
- দুই বছর মেয়াদে ৪,০০০ টাকা ও তিন বছর মেয়াদে ২,৬০০ টাকা
গ) মুনাফার হার :
- দুই বছর মেয়াদে ৫.০০% ও তিন বছর মেয়াদে ৫.৫০% বার্ষিক (চক্রবৃদ্ধি হারে)
ঘ) কিস্তি প্রদানের তারিখ :
- প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোন সময় দেয়া যাবে
ঙ) হিসাব খোলার নিয়মাবলী :
- ১৮ বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে।
- হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি লাগবে।
- কোন প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না।
- গ্রাহকের একটি Settlement Account (সঞ্চয়ী/চলতি হিসাব) থাকতে হবে। না থাকলে খুলতে হবে। এতে কোনো ফি কাটা হবে না।
- গ্রাহকের মৃত্যু বা ছয় মাসের অধিক কিস্তি না জমা হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
- একই ব্যক্তি একই মেয়াদের একাধিক হিসাব খুলতে পারবেন না।
- হিসাবধারীর মৃত্যুর পর নমিনীর মাধ্যমে কিস্তি জমা দিয়ে হিসাব অব্যাহত রাখা যাবে না।
- নমিনী বাধ্যতামূলক।
চ) কিস্তি খেলাপী হলে :
মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে নিম্নোক্ত জরিমানাসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দেয়া যাবে।
- ২,৬০০ টাকার কিস্তির ক্ষেত্রে অতিরিক্ত ৩০.০০ টাকা।
- ৪,০০০ টাকার কিস্তির ক্ষেত্রে অতিরিক্ত ৫০.০০ টাকা।
ছ) নিয়মিত ২(দুই) মাসের অধিক কিন্তু ৬ (ছয়) মাস পর্যন্ত কিস্তি খেলাপী হলে :
- জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ২৫০.০০ টাকা প্রদান পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাব পুনরায় চালু করা যাবে।
- ৬ (ছয়) মাসের অধিক কিস্তি খেলাপী হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
জ) মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি :
মেয়াদপূর্তিতে হিসাবধারী মুনাফা ও আসলসহ নিম্নে বর্ণিত ছকের ৭ নং কলামে উল্লিখিত পরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হবেন :
| ক্রমিক |
মেয়াদ |
মুনাফার হার |
মাসিক কিস্তি |
প্রদত্ত কিস্তি |
মুনাফা |
মোট প্রাপ্য |
| ১ |
২ বছর |
৫.০০% |
৪,০০০ |
৯৬,০০০ |
৫,০৬৫ |
১,০১,০৬৫ |
| ২ |
৩ বছর |
৫.৫০% |
২,৬০০ |
৯৩,৬০০ |
৮,১৮৭ |
১,০১,৭৮৭ |
ঝ) মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হলে :
- হিসাব খোলার ৬ মাসের কম সময়ে বন্ধ করলে কেবল মূল টাকা ফেরত।
- ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বন্ধ করলে ৪% হারে সরল মুনাফাসহ ফেরত।
- ১ বছর থেকে মেয়াদপূর্তির আগ পর্যন্ত ৪.৫০% হারে সরল মুনাফাসহ ফেরত।
ঞ) ঋণসুবিধা :
- হিসাবের মেয়াদ কমপক্ষে ১ বছর পূর্ণ হলে ওভারড্রাফট ঋণ নেয়া যাবে।
- হিসাবের স্থিতির সর্বোচ্চ ৮০% পর্যন্ত ঋণ প্রাপ্য।
- ঋণের সুদ: গ্রাহককে প্রদত্ত সুদের +৩%, সর্বোচ্চ ১৩.২৫%।
- ঋণ মেয়াদ ১ বছর (ডিপোজিট মেয়াদ কম হলে সে অনুযায়ী)।
- ঋণ কিস্তিতে বা এককালীন পরিশোধযোগ্য।