ক) হিসাবের মেয়াদকাল :
খ) মাসিক কিস্তির পরিমাণ :
- ১,০০০ টাকা, কিংবা ইহার গুনীতক সর্বোচ্চ ১০,০০০ টাকা
গ) সুদের হার :
- বার্ষিক ৬.৫০ শতাংশ ( চক্রবৃদ্ধি হারে)
ঘ) কিস্তি প্রদানের তারিখ :
- প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোন সময় দেয়া যাবে
ঙ) হিসাব খোলার নিয়মাবলী :
- ১৮বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে।
- হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে।
- নমিনী বাধ্যতামূলক।
চ) কিস্তি খেলাপী হলে :
- মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে নির্ধারিত ফিসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দেয়া যাবে।
ছ) পর পর ২(দুই) মাসের কিস্তি খেলাপী হলে :
- প্রতি ১০০.০০ টাকা কিস্তির প্রতি মাসে সুদ ১.০০ টাকা এবং পুনঃচালুকরণ ফি বাবদ প্রতি বারের জন্য প্রতি ১০০.০০ টাকায় ৫.০০ টাকা এবং ৬মাসের বেশী খেলাপী হলে জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ১০০.০০ টাকা আদায়পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করা যাবে
জ) মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে :
গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় সংশ্লিষ্ট শাখা বরাবর লিখিত আবেদন করিয়া স্বীয় হিসাব বন্ধ করতে পারবেন। এরূপ ক্ষেত্রে হিসাব বন্ধের বিপরীতে সার্ভিস চার্জ বাবদ ২৫০ (দুইশত পঞ্চাশ) টাকা আদায়যোগ্য হবে এবং নিম্নোক্ত নিয়মাবলী পরিপালনযোগ্য হবে :
- হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছর পর্যন্ত ৪% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৫(পাঁচ) বছরের অধিক কিন্তু ১০(দশ) বছরের কম হলে ৬% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
ঝ) ঋণসুবিধা :
- এই স্কীমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা ৩.০০ % বেশি, তবে সর্বোচ্চ ১২.৯০ %। এই ঋণে কোন ধরনের Installment ধার্য্য নেই।
ঋণের মেয়াদ ১ বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ ১ বছরের কম থাকে, তবে ঋণের মেয়াদও তাই হবে।
ঞ) বোনাস সুবিধা :
- হিসাব খোলার পর থেকে কোন কিস্তি খেলাপী না হলে মেয়াদ পূর্তী শেষে নির্ধারিত হারে বোনাস প্রদান করা হবে।
বর্তমান সুদ হার ৬.৫০ % হিসাবে মেয়াদ পূর্তীতে হিসাব ধারী সুদ-আসল এবং বোনাস সহ অর্থ প্রাপ্য হবেন
- নিয়মানুযায়ী প্রদেয় সুদ হতে Source Tax এবং সংশ্লিষ্ট হিসাব হতে Excise Duty কর্তন করা হবে।
- ক্যালকুলেটর দেখুনঃ
ইডিএস হিসাবের কিস্তি চার্ট
| কিস্তির পরিমাণ |
১০ বছরে প্রদত্ত কিস্তি |
৬.৫০% হারে প্রদেয় সুদ |
প্রদেয় বোনাস |
মেয়াদান্তে এককালীন (সুদ ও বোনাস সহ) |
| ১০০০ |
১,২০,০০০ |
৪৭,৫৭৯ |
২০০০ |
১,৬৯,৫৭৯.০০ |
| ২০০০ |
২,৪০,০০০ |
৯৫,১৫৯ |
৩০০০ |
৩,৩৮,১৫৯.০০ |
| ৩০০০ |
৩,৬০,০০০ |
১,৪২,৭৩৮ |
৪০০০ |
৫,০৬,৭৩৮.০০ |
| ৪০০০ |
৪,৮০,০০০ |
১,৯০,৩১৮ |
৫০০০ |
৬,৭৫,৩১৮.০০ |
| ৫০০০ |
৬,০০,০০০ |
২,৩৭,৮৯৮ |
৬০০০ |
৮,৪৩,৮৯৮.০০ |
| ৬০০০ |
৭,২০,০০০ |
২,৮৫,৪৭৭ |
৭০০০ |
১০,১২,৪৭৭.০০ |
| ৭০০০ |
৮,৪০,০০০ |
৩,৩৩,০৫৭ |
৮০০০ |
১১,৮১,০৫৭.০০ |
| ৮০০০ |
৯,৬০,০০০ |
৩,৮০,৬৩৬ |
৯০০০ |
১৩,৪৯,৬৩৬.০০ |
| ৯০০০ |
১০,৮০,০০০ |
৪২৮,২১৬ |
১০০০০ |
১৫,১৮,২১৬.০০ |
| ১০০০০ |
১২,০০,০০০ |
৪,৭৫,৭৯৬ |
১১০০০ |
১৬,৮৬,৭৯৬.০০ |