Online Transactions Fee
সোনালী ব্যাংক পিএলসি এর হিসাবধারী গ্রাহকের জন্য Online (CBS to CBS) লেনদেনের ক্ষেত্রে অন্য শাখার হিসাব অর্থাৎ Responding Account থেকে নিম্নোক্ত হারে ষান্মাষিক ভিত্তিতে CBS এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সার্ভিস চার্জ কর্তন করতে হবেঃ
| ষান্মাসিক লেনদেনের পরিমাণ |
ষান্মষিক সার্ভিস চার্জ (ভ্যাট ব্যতীত) |
| ০১-১২ টি লেনদেন |
ফ্রি |
| ১৩-৩০ টি লেনদেন |
১০০.০০ টাকা |
| ৩১-৫০ টি লেনদেন |
১৫০.০০ টাকা |
| ৫১ টি ও তদুর্ধ |
২০০.০০ টাকা |
উল্লেখ্য (Walk in Customer) এর ক্ষেত্রে ২৫,০০,০০০/- এর অধিক নগদ টাকা তাৎক্ষনিক জমা নেয়া হবে না।
শর্তাবলীঃ
- Online এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জের সাথে প্রযোজ্য হারে ভ্যাট আদায় করতে হবে।
- হিসাবধারী গ্রাহক বলতে সোনালী ব্যাংকের যে কোন শাখায় যে কোন হিসাব থাকাকে বুঝায়।
- একই ক্লিয়ারিং হাউজ যা একই জেলার শাখার মধ্যে লেনদেনের ক্ষেত্রেও একই সার্ভিস চার্জ প্রযোজ্য।
- তাছাড়া, বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স ফ্যাসিলিটির আওতায় এই ব্যাংকের চেস্ট শাখায় যে সকল বাণিজ্যিক ব্যাংক (সরকারী/বেসরকারী) চলতি হিসাব পরিচালনা করে থাকে, তাদের অতিরিক্ত ফান্ড স্থানান্তরের ক্ষেত্রে ২ (দুই) বার ফ্রি রেমিটেন্স সুবিধা প্রদানের নির্দেশনা বহাল থাকবে।
- লেনদেনকৃত অর্থের প্রকৃত কমিশনের আনুপাতিক হারে ভ্যাট আদায়যোগ্য হবে (পত্র নং-৮(৮) মূসক নীঃও বাঃ/৯৯ (অংশ-১/৯৫; তারিখ ২৮-০৭-২০০৮)।
প্রধান কার্যালয়ের পরিপত্র নং -৯১৮, তারিখ ০৩-০১-২০১৯ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।