Loan Processing Fee
ঋণ প্রদান সংক্রান্ত ক্ষেত্রে সোনালী ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি আদায় সাপেক্ষে ঋণ প্রদান করা যাবে। এক্ষেত্রে ফি আদায়ের বিভিন্ন হার নিম্নরূপ
ঋণ প্রসেসিং ফি :
- ৫০.০০ লক্ষ টাকা ঋণ পর্যন্ত মোট মঞ্জুরীকৃত ঋণের সর্বোচ্চ ০.৫০ % আদায় করা যাবে, তবে এর পরিমান ১৫,০০০/- টাকার অধিক হবে না। ৫০.০০ লক্ষ টাকার অধিক পরিমাণ ঋণের ক্ষেত্রে এ হার হবে সর্বোচ্চ ০.৩০%, তবে এর পরিমাণ ২০,০০০/- টাকার অধিক হবে না।
ঋণ আবেদন ফি :
- এ ধরনের কোন ফি আদায় করা যাবে না।
সিএমএসএমই ও কৃষি খাতের ঋণ হিসাব :
- এ ধরনের ঋণ হিসাবের ক্ষেত্রে ঋণ পুনঃতফসিলিকরণ/ পুনর্গঠনের ক্ষেত্রে ঋণ প্রসেসিং/ পুনঃতফসিলিকরণ/ পুনর্গঠন ফি ইত্যাদি নামে কোন ফি আদায় করা যাবে না। তবে এসব খাত ব্যতিত অন্যান্য খাতে ঋণ প্রসেসিং/ পুনঃতফসিলিকরণ/ পুনর্গঠন ফি ইত্যাদি বাবদ সর্বোচ্চ ০.২৫% আদায় করা যাবে, তবে এর পরিমাণ ১০,০০০/- টাকার অধিক হবে না।
মেয়াদপূর্তির পূর্বে সমন্বয় :
- গ্রাহক কর্তৃক গৃহীত ঋণ নির্দিষ্ট মেয়াদের পূর্বে পরিশোধের ক্ষেত্রে বকেয়া ঋণের সর্বোচ্চ ০.৫০% Early Settlement Fee বা অনুরূপ ফি আদায় করা যাবে। তবে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে প্রদত্ত ঋণ এবং চলতি ও ডিমান্ড লোনের ক্ষেত্রে মেয়াদপূর্তির পূর্বে সমন্বয়ের ক্ষেত্রে Early Settlement Fee বা অনুরূপ ফি আদায় করা যাবে না।
বিবিধ :
- ডকুমেন্টেশন ফি, সিআইবি চার্জ, স্ট্যাম্প চার্জ, আইনী ও জামানত মূল্যায়ন ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত হবে।
- রপ্তানী ঋণ সহ যে কোন ধরনের ঋণের ক্ষেত্রে সুদ/ মুনাফা হারের অতিরিক্ত কোন সার্ভিস চার্জ, ঋণ ব্যবস্থাপনা ফি, মনিটরিং/ সুপারভিশন চার্জ ঝুঁকি প্রিমিয়াম বা অনুরূপ অন্য যে কোন নামে অতিরিক্ত কোন ফি/ চার্জ/ কমিশন আরোপ বা আদায় করা যাবে না।