সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে

পূর্ণমেয়াদের জন্য প্রতি ১ (এক) লক্ষ টাকায় সঞ্চয়পত্রের প্রকার ভেদে সর্বোচ্চ মুনাফা প্রদান করা হবে। কিন্তু যেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সেক্ষেত্রে অ্যাপ এর Calculator-সেকশনের সঞ্চয়পত্র প্রি-ম্যাচিউর ক্যালকুলেটর হতে প্রাপ্ত টাকার পরিমাণ সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।
এছাড়াও অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে উহা মূল টাকা হইতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।