জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পুরুষ সদস্য, যাহাদের সরকার সহায়তা বাবদ পরিবার সঞ্চয়পত্র প্রদান করিতে চায়, শহীদ পরিবারের উক্ত সদস্যের নামে পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ৬৫ বছর ও তদুর্ধ্ব বয়স এর বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে এবং তাহাদের জন্য সেই পরিমাণ অর্থের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণকের বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।
পরিবার সঞ্চয়পত্র ২০২৫ সাল থেকে আর যুগ্ম-নামে ক্রয় করা যাবে না।
সঞ্চয়পত্র এক অফিস হইতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয় ব্যুরো হইতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হইতে ব্যাংক এবং ডাকঘর হইতে ডাকঘর)।
সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না।
ব্যবসা-বাণিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না।
ক্রেতা মৃত্যুবরণ করিলে নমিনী যেকোনো সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন। তাছাড়া নমিনীর ইচ্ছানুযায়ী মেয়াদপূর্তির পূর্বে বা পরে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন।