বর্তমান সময়ে যে কোন শ্রেণী পেশার মানুষের জন্য সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হলো সঞ্চয়পত্র। যে কোন ব্যাংকের সকল ধরনের স্থায়ী আমানতের চেয়েও আকর্ষণীয় ও নিরাপদ মাধ্যম এই সঞ্চয়পত্র। সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে এখন সঞ্চয়পত্র ক্রয় করা যায়। এখানে মুনাফা ও আসল টাকা যত্ন সহকারে হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। সকল সঞ্চয়পত্র ক্রয়ের জন্য একটি নির্দিষ্ট ফরম রয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড অথবা সোনালী ব্যাংকের যে কোন শাখায় সঞ্চয়পত্রের ফরম পাওয়া যায়।