যারা ক্রয় করতে পারবেনঃ
-
◘ পরিবার সঞ্চয়পত্র:
১৮ (আঠারো) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা), এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।
-
◘ ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
১৮ (আঠারো) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী প্রাপ্তবয়স্ক নাগরিক। নাবালকের পক্ষেও ক্রয় করা যায়।
-
◘ পেনশনার সঞ্চয়পত্র:
অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।
-
◘ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র:
১৮ (আঠারো) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী প্রাপ্তবয়স্ক নাগরিক। নাবালকের পক্ষেও ক্রয় করা যায়।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিলের পার্ট-এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী নিম্নলিখিত প্রকল্প/খাত থেকে আয়কারী প্রতিষ্ঠানগুলো ক্রয় করতে পারবে:
- মৎস্য খামার
- হাঁস-মুরগীর খামার
- পেলিটেট পোলট্রি ফিডস উৎপাদন
- বীজ উৎপাদন
- স্থানীয় উৎপাদিত বীজ বিপণন
- গবাদি পশুর খামার
- দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার
- ব্যাঙ উৎপাদন খামার
- উদ্যান খামার প্রকল্প
- রেশম গুটিপোকা পালনের খামার
- ছত্রাক উৎপাদন
- ফল ও লতা পাতার চাষ
যা সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যায়নকৃত হতে হবে।